ঢাকা শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় জহির উদ্দিন স্বপন

vorer angikar
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বরিশাল সফরে এসেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছান।ভূরঘাটায় পৌঁছালে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল এবং গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।সংক্ষিপ্ত বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “এই ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”তিনি আরও বলেন, গৌরনদীসহ বরিশালের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। সফরকালে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের ভাষ্য, মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটি তাঁর প্রথম সফর। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।