ঢাকা মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফের কীর্তনখোলায় অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ৬, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবরিশালের কীর্তনখোলা নদীর জুনাহার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও কোস্ট গার্ড। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে এ অভিযান শুরু হয়।
বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, বরিশালের জেলা প্রশাসকের নির্দেশনা ও তত্ত্বাবধানে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বালুখেকোদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।