নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৩ জুলাই (সোমবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফর উপলক্ষ্যে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪:৩০ এ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য বৃন্দ,
খলিল আহমেদ, বিভাগীয় কমিশনার, বরিশাল,আকন কুদ্দুসুর রহমান, প্রশাসক, বরিশাল জেলা পরিষদ,মো: মামুন খন্দকার, জেলা প্রশাসক, বরিশাল।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
