ঢাকা সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষ হচ্ছে আল্লাহর রহমতের প্রতীক –সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল

vorer angikar
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সিনিয়র আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ভোট চাইলেন চেয়ার পারসনের উপদেষ্টা ও বিএনপি’র জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এ সময় তিনি বলেন ধানের শীষ আল্লাহর রহমতে প্রতীক। আপনারা ধানের শীষেকে বিজয়ী করবেন। জয়নুল আবেদীন দলের নিঃস্বার্থ কাজ করে গেছেন আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন এই এলাকার মানুষের চিন্তা করেছি এই এলাকার মানুষের পক্ষে সততার সাথে কাজ করেছি তাই এই সততার কসম দিয়ে বলতে চাই আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য সচিব, বিএনপি বরিশাল জেলা দক্ষিন, সুলতান আহমেদ খান, আহবায়ক বাবুগঞ্জ উপজেলা বিএনপি, ওয়াহিদুল ইসলাম প্রিন্স, মোঃ ইরশাদ হোসেন কচি, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।