ঢাকা শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম মাল্টি-ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং বরিশালের সর্বাধুনিক প্রযু্ক্িত নির্ভর রাহাত আনোয়ার হাসপাতাল-এর মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকার পক্ষে সরকার মনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপক, সেলস এবং রাহাত আনোয়ার হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, উপ-ব্যবস্থাপক, সেলস ও আতিকুল্লাহ খন্দকারসহ উভয় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। এই চুক্তির মাধ্যমে বরিশাল ও দক্ষিণাঞ্চলের রোগীরা রাহাত আনোয়ার হাসপাতালের মাধ্যমে বরিশালে বসেই এভারকেয়ার হসপিটাল ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি রাহাত আনোয়ার হাসপাতাল থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকায় রেফার করা রোগীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই উদ্যোগ দুই প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসাসেবা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।