ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মহান মে দিবস উপলক্ষে গৌরনদীতে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

vorer angikar
মে ১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবর এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর।
বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান।
এছাড়া একই দিনে ইমারত শ্রমিক ইউনিয়ন গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ ও মো. শহিদুল ইসলাম খান।
বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির, মোহাম্মদ আলাউদ্দিন সরদারসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।