গৌরনদী প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ডাকবাংলো চত্বরে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
পরে সকাল ৯টায় উপজেলা সদরের ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান স্বপন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার অলী শেখ, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান মনির, এবং সাধারণ সম্পাদক মো. জুলফিকার সরদারসহ অনেকে।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।
