অনলাইন ডেস্ক : দেশে নতুন সরকার আসতেই তার উত্তাপ টের পেতে শুরু করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা দেশ থেকে উত্খাতের পর তড়িঘড়ি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন ড. মহম্মদ ইউনূস। শপথ নিয়েছিলেন দেশের প্রধান উপদেষ্টা হিসেবে। এই সেই ইউনূসই দেশ ছাড়তে পারবেন না। তিনি যাতে বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে না পারেন তার জন্য নোটিস জারি হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।
সুপ্রিম কোর্ট থেকে মহম্মদ ইউনূস-সহ মোট ২৪ উপদেষ্টার বিরুদ্ধে নেটিস জারি হয়েছে। নেটিস জারি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। কেন এই নোটিস? সম্প্রতি বাংলাদেশ হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে হামের মারাত্মক প্রাদূর্ভাব দেখা দিয়েছে। পাশাপাশি বহু মানুষ ও শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর পেছনে রয়েছে ওই ২৪ জনের ভূমিকা।
