ঢাকা রবিবার , ২৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক, দোয়া কামনা

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৬, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্নার মা ও বাংলাদেশ জাকের পার্টির বরিশাল জেলা কমিটির সভানেত্রীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম সরদার, সিনিয়র সাংবাদিক ও রূপায়ণ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ, সদস্য সচিব সরদার মোহাম্মদ সোহেল, সাংবাদিক মো. কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মীর শামীম, মো. নুরুল ইসলাম আসাদ, আহাদ সুমন, মো. সোহাগ হাওলাদার, আসাদুজ্জামান সোহাগ, এমদাদুল কাশেম সেন্টু, রফিকুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল খালেক, সেক্রেটারি খোকন সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এবং উজিরপুর প্রেসক্লাব।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা ছিলেন সৎ, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে উজিরপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এদিকে নাজমুল হক মুন্নার মায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।