ঢাকা মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে শ্রমিক দলের সম্পাদকের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুজ্জামান কমরেডের পিতা মো. কবির সরদারের (৬৫) জানাজায় মানুষের ঢল নেমেছে। রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজারো মুসল্লি অংশ নিয়ে মরহুমকে শেষবারের মতো বিদায় জানান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে ঘিরে সকাল থেকেই ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো এলাকা।

জানাজায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি এএফএম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ী।

এছাড়াও উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও উজিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মরহুম মো. কবির সরদারের মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মো. কবির সরদার (৬৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।