ঢাকা রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং আচরণগত পরিবর্তন বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ তালহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, ইউনিসেফের এমএনসিএইচ কর্মকর্তা, সুশীলনের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ সজীব রহমান, লালমোহন উপজেলার প্রজেক্ট অফিসার সারা লিসা খান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রাবেয়া বেগমসহ নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।