তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল ‘জেবু’
অনলাইন ডেস্ক :‘জেবু’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ১২টার পর জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’।
তার কিছুক্ষণ আগেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। এই ফ্লাইটে তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গে বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
