নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনে উসকানি দেওয়া, ডাইনিংয়ের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, মাদক সেবনে সহযোগিতা, হোস্টেলে বহিরাগতদের রাত্রিযাপনের সুযোগ করে দেওয়া এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়িত রয়েছেন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, শীতকালীন সবজি চাষের জন্য নির্ধারিত বেডের জায়গায় খেলার মাঠ তৈরি করা হয়েছে। কৃষি বিষয়ে ব্যবহারিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কৃষিকাজের নির্ধারিত জায়গার এমন পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।তারা আরো বলেছেন যেখানে নির্ধারিত খেলার মাঠ রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের একটি অংশকে ব্যবহার করে প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলামের বিরুদ্ধে। কয়েকজন শিক্ষার্থীর দাবি, বিভিন্ন সময় তাঁর ভূমিকার কারণে প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবাসিক শিক্ষার্থীদের অভিযোগের বড় একটি অংশ ডাইনিংয়ের অর্থ ব্যবস্থাপনাকে ঘিরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ডাইনিংয়ে একদিন খাবার খেলেও মাসিক ২ হাজার ৬০০ টাকা দিতে হয়। আবার পুরো মাস খাবার খেলেও একই পরিমাণ টাকা পরিশোধ করতে হয়। এমনকি মাসজুড়ে ডাইনিংয়ে খাবার না খেলেও নির্ধারিত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ তাঁর।
ওই শিক্ষার্থীর দাবি, ডাইনিংয়ের অর্থ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললে আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়। প্রকাশ্যে অনিয়মের বিষয়ে কথা বললে হোস্টেলের আসন বাতিল হতে পারে এমন আশঙ্কায় অনেকেই মুখ খুলতে চান না।
হোস্টেলের আবাসিক পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দাবি, নজরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ইশা বিভিন্ন সময় তাঁর সহযোগিতায় প্রতিষ্ঠানে নানা কর্মকাণ্ডে জড়িত থাকেন। কিছুদিন আগে হোস্টেলের ৩০১ নম্বর কক্ষে বহিরাগতদের নিয়ে মদ্যপানের অভিযোগও ওঠে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে।
এদিকে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুরের প্রভাব ও ছত্রছায়ায় প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে অনুসারী শিক্ষার্থীদের মাধ্যমে হুমকি দেওয়া হয় বলেও দাবি তাঁদের। এসব কারণে অনেক শিক্ষার্থী অভিযোগ থাকা সত্ত্বেও প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।
তবে পুরো ঘটনাপ্রবাহে সবচেয়ে গুরুতর অভিযোগটি সামনে এসেছে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর। একাধিক শিক্ষার্থীর দাবি, নজরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জিম্মি করে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে বাধ্য করছেন উপ সহকারি নজরুল ইসলাম, ড্রাইভার রফিকুল ইসলাম চুনু , কিছু উশৃংখল ছাত্র। শিক্ষার্থীরা দাবি করেছেন,প্রতিনিয়তই প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটছে। ভয়ে কেউ মুখ খোলে না। করলে তাকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করা হয়। বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
এসব অভিযোগের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।
অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, একের পর এক গুরুতর অভিযোগ সামনে এলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
শিক্ষার্থীরা বলছেন, তাঁরা কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা চান না। তাঁরা নিরাপদ আবাসিক পরিবেশ, ডাইনিংয়ের স্বচ্ছ অর্থ ব্যবস্থাপনা এবং ভয়ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সার্বিক অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অত্র প্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষর কথা থাকলেও যেকোনো অদৃশ্য কারণে যোগদান করতে পারছেন না। তবে শিক্ষার্থীরা মনে করেন নতুন অধ্যক্ষ আব্দুল কাদের সরদার যোগদান করলে পরিবেশ কিছুটা পরিবর্তন হবে। বর্তমান অধ্যক্ষ যিনি আছেন তাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে জিমি করে। বিভিন্ন ধরেন অপকর্মের সাথে জড়িত ছেন নজরুল বাহিনী। উপসহকারী নজরুল মূলত তার শশুর অত্র প্রতিষ্ঠানের ড্রাইভার হলো রফিকুল ইসলাম চুন্নু তার দাপটে কৃষি কলেজ জিম্মি করে রাখছেন একাধিক সূত্রে জানা যায়।
