ঢাকা মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।
বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন। আজ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তিনি ও ওই তরুণী রিসোর্ট থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। পরে তাঁর হাতে ক্ষত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। কিছুক্ষণ পর তাঁরা আবার অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে রওনা হন।এ বিষয়ে বক্তব্যের জন্য হাসিব আল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
কামরুল হোসেন চৌধুরী, ইনচার্জ, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনজাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ছাত্রসংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাসের বাড়ি শ্রীমঙ্গলে। তিনি বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।