নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড, বৈদ্যপাড়া সংলগ্ন ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এর সামনে থেকে ২ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সুত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে ১৩ অক্টোবর রবিবার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এর সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার মধ্য নিয়ামতির মৃত: ইয়াকুব আলী সিকদারের পুত্র গিয়াস উদ্দিন লিটন (৪৯), মৃত: ফরিদ মিয়ার পুত্র সাগর (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা পৌরসভার ২ নং ওয়ার্ড এর বাসিন্দা জাকির হোসেনের পুত্র হৃদয় (২৭) কে আটক করে নতুন বাজার পুলিশ ফাড়ির চৌকস সাব- ইন্সপেক্টর মাহফুজ। তিনি জানান, দেশব্যাপী মাদক নির্মুলের অংশ হিসেবে বিএমপি কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী মাদক উদ্ধারে আমাদের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আটককৃতদের মাদক আইনে মামলা দায়ের পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
