ঢাকা সোমবার , ১২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মা ইলিশ রক্ষায় ফাটা কৃষ্ণের ভূমিকায় সদর ইউএনও অভিযানে ২০ হাজার টাকা জরিমানা, জব্দ ১২ হাজার মিটার কারেন্ট জাল

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ১২, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের পঞ্চম দিনে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি জব্দ করা পাঁচ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।

অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহারের জন্য ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা পাঁচ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।