ঢাকা মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল থেকে প্রকাশিত প্রিন্ট মিডিয়া এবংবিভিন্ন ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ এবং প্রচার করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট এবং ভীক্তিহীন। প্রকৃতপক্ষে, আমার দপ্তরে আগত সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকারি ফি’র বাহিরে অতিরিক্ত কোন টাকা গ্রহণ করার সুযোগ নেই কিংবা নেওয়া হয় না। প্রচারিত বিভিন্ন ভিডিও ক্লিপে যে সব ব্যাক্তিগন কাল্পনিক অভিযোগ করেছেন, তা সম্পুর্ন উদ্দেশ্য প্রনীত।স্থানীয় একটি কুচক্রী মহল বিভিন্ন সময় অনৈতিক আবদার নিয়ে আমার দপ্তরে আসলে আমি তাদের বিমুখ করি। পরবর্তীতে ঐ চক্রটি ক্ষোভের বশবর্তী হয়ে বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে মিথ্যা তথ্য প্রচার করে আমার উপর চাপ সৃষ্টি করে সফল হতে না পেরে সাংবাদিক ভাইদের ভূল এবং মিথ্যা তথ্য সরবরাহ করে উক্ত সংবাদ প্রচার করে। এছাড়াও, প্রতিবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ইউএনও স্যারের কাছে লিখিত এবং মৌখিক ভাবে বলেছেন যে, তাদের কাছ থেকে অবৈধভাবে কোন টাকা নেওয়া হয়নি।তারা জেলা প্রশাসকের অনুমতি নিয়েই ঘর নির্মাণ করেছেন। তবে,তথ্য বিবর্জিত ভাবে সংবাদ প্রকাশিত হওয়ার
ফলশ্রুতিতে, আমি পেশাগত এবং সামাজিক ভাবে অপূরনীয় ক্ষতির সম্মুখীন হই। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিনীত
ওয়াদুদ মুন্সি
নাজির
ভূমি অফিস,
হিজলা উপজেলা,বরিশাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।