ঢাকা রবিবার , ১১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন প্রতিবেদকঃভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলে মো. হানিফ (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ সম্পদ রক্ষায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় এক জেলেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিযানে উদ্ধার করা হয়েছে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের চলমান এ নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।