ঢাকা বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ সাংবাদিকদের মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতার দাবিতে পথসভা ও স্মারকলিপি

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ১, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মো: জিয়াউদ্দিন বাবু: আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা চালুর দাবিতে বরিশালে পথসভা ও র‍্যালি করেছে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি। একই সঙ্গে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবের সামনে এ পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল হোসেন, গিয়াস উদ্দিন সুমন, জিয়াউদ্দিন বাবু ও এম জহির। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ লতিফুর রহমান জাকির অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অরুণ কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, কবিউল করিমসহ বরিশাল বিভাগের প্রবীণ ও কর্মাহত সাংবাদিকরা।
পথসভায় বক্তারা বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবীণ এবং কর্মকালীন সময়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের কল্যাণে ২০২০ সালের ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ গঠন করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে ‘প্রবীণ বার্তা’ নামে স্মরণিকা প্রকাশ, প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে পথসভা ও র‍্যালি এবং জাতীয় দিবসে আলোচনা সভার আয়োজন উল্লেখযোগ্য।

সিনিয়র সাংবাদিক নেতৃব��

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।