গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক-সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আবুল হোসেন মিয়া, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি সমাজ, গৌরনদীর সভাপতি ড. হারিস মিজান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব শরীফ সফিকুর রহমান স্বপন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির।
প্রকাশনা উৎসবে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘গৌরনদী পরিক্রমা’ গৌরনদীর মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন তারা।
