ঢাকা বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না :: নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্দার আড়াল থেকে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।
এ সময় নেতাকর্মীদের উসকানিতে পা না দিয়ে ধৈর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।