ঢাকা মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিস এনআইডি কার্ড নিতে পরিচ্ছন্নতা কর্মী মেহেদীকে দিতে হয় ৩’শ ৫০ টাকা

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতা কর্মী মেহেদীর বিরুদ্ধে সরকারি স্বীদ্ধান্ত উপেক্ষা করে সেবাগ্রহীতাদের কাছ থেকে উর্ধতন কর্মকর্তাদের নামে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, প্রথম ভোটার যারা হবেন কিংবা হচ্ছেন, তাদের কোন ধরনের ফি দিতে হবে না। কিন্তু বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতা কর্মী মেহেদী নতুন ভোটারদের আইডি কার্ড নিজের মানিব্যাগে রেখে তাদের ফোন করেন এবং ৩ শত ৫০ টাকা নিয়ে আইডি কার্ড প্রদান করেন। সরকারি নিয়ম না থাকলেও প্রত্যেক নতুন ভোটারের কাছ থেকে এভাবে প্রতিদিন হাজার হাজার টাকা উৎকোচ নেওয়ায় কারনে আগত সেবা প্রত্যাশীরা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সরকারি নিয়ম অনুযায়ী আমার সন্তানের জন্য সমস্ত নিয়ম কানুন মেনে এন আই ডি এর জন্য আবেদন করি। আবেদনের কয়েকদিন পরে পরিচ্ছন্নতা কর্মী মেহেদী ফোন দিয়ে ৩শত ৫০ টাকা দিয়ে আইডি কার্ড নিয়ে যেতে বলেন।আমি অফিসে গিয়ে তাকে টাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সরকারি ফি বাবদ ৩৫১ টাকা নেয়া হচ্ছে বলে জানান। ভুক্তভোগী আরও জানান, এন আই ডি কার্ডের ন্যায় একটি স্পর্শকাতর জিনিস কিভাবে পরিচ্ছন্নতা কর্মীর মানিব্যাগে থাকে তা আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, নতুন্ন ভোটারদের ১ টাকাও ফি লাগে না। যদি কেউ এমন কাজ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী মেহেদী বলেন,৩শ ৫০ টাকা বিকাশের মাধ্যমে সরকারি খাতে জমা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।