ঢাকা রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিভাগে পান্না ব্যাটারি লিমিটেডের টেকনিশিয়ান মিট

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল বিভাগ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “টেকনিশিয়ান মিট ২০২৬”। অনুষ্ঠানটির আয়োজন করে পান্না ব্যাটারি লিমিটেড (PBL), পান্না গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার ব্যাটারি টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পান্না ব্যাটারি লিমিটেডের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, প্রযুক্তিগত সুবিধা, সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
টেকনিশিয়ানদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের অভিজ্ঞতা, পরামর্শ ও বিভিন্ন বাস্তবসম্মত সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে টেকনিশিয়ানদের ভূমিকা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
পান্না ব্যাটারি লিমিটেড বরাবরই টেকনিশিয়ান, ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। “টেকনিশিয়ান মিট ২০২৬” সেই ধারাবাহিক কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্না ব্যাটারি এর চীফ বিজনেস অফিসার মো সাইফুল ইসলাম হেলালি,এ জি এম মো মাহফুজুর রহমান, এস এফ শামীম – আর এস এম, ফয়সাল হোসেন-ব্রান্ড ম্যানেজার, সার্ভিস ম্যানেজার – মো সোহেল মোল্লা, মো এলাহি, ও কোম্পানির উদ্ধতন কর্মকর্তা ও বিশেষ ব্যাক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।