ঢাকা শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ মধ্যে বন্ধে অভিযান

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদন বরিশালঃজেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মামুন খন্দকার-এর নির্দেশনায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল নগরীর সদর রোড, পুলিশ লাইনস রোড, কাকলির মোড় ও বটতলা এলাকায় শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮:০০ ঘটিকার মধ্যে বন্ধ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত সময়সীমা মেনে রাত ৮:০০ ঘটিকার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সতর্ক করা হয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়।
অভিযানে ওজোপাডিকোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও নির্ধারিত সময়ের মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।