ঢাকা রবিবার , ২৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিভিন্ন ব্রান্ডের নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃনগরীতে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারের অভিযোগে সূর্যমুখী এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্প্রতি পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির ‘আতিকের চাল’ নামে বাজারজাত করা পণ্যের প্যাকেট ও বস্তা যাচাই করা হয়। এ সময় প্রকৃত ‘আতিকের চাল’-এর বস্তার সঙ্গে প্রতিষ্ঠানটির বাজারজাত করা প্যাকেটের মধ্যে প্যাকেজিংয়ের পার্থক্য পাওয়া যায়। এতে নকল প্যাকেট ব্যবহারের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে থাকা চিনি, গুঁড়া চাল ও ‘স্পা’ চা পণ্যের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদিত ট্রেডমার্ক ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
এসব অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫০ ধারায় সূর্যমুখী এন্টারপ্রাইজকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় ভোক্তারা বলছেন, নকল প্যাকেট, অনুমোদনহীন ট্রেডমার্ক ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন পণ্য বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ভোক্তাদের স্বার্থ আরও সুরক্ষিত হবে। পাশাপাশি মানহীন ও নকল পণ্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।