ঢাকা সোমবার , ৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির উদ্যোগে এম.আর.পি বাস্তবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি:বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এম.আর.পি বাস্তবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমী রানী মিত্র, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল। তিনি ভোক্তা অধিকার আইন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় এবং আইন অমান্য করলে করণীয় বিষয়ে উপস্থিত ফার্মেসি মালিক ও ব্যবসায়ীদের বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে এবং এম.আর.পি যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এস. এম. মোশাররফ হোসেন, সভাপতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, গৌরনদী উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, হাজী আঃ রাজ্জাক খান, হাজী জামাল উদ্দিন, জি এম আলম, মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ আনিচুর রহমান, খালিদ শওকত উল্লাহ এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আনিচুর রহমান।
সভায় এম.আর.পি বাস্তবায়ন, ভোক্তা অধিকার সংরক্ষণ, ন্যায্যমূল্যে ওষুধ বিক্রয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।