ঢাকা রবিবার , ২৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৬, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিএমএর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সদস্যরা এই অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বরিশারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি সাংবাদিকদের পেশাগত সংকটে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বিটিএমএ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত যে কোন সমস‍্যায় বিটিএমএ তাদের তথা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পাশে থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সদস্যবিশিষ্ট বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ সভাপতি এবং শাহীন হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।