ঢাকা বুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঋণের প্রলোভনে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওমানপ্রবাসী সাংবাদিক আলহাজ মিজানুর রহমান নীরবের কাছ থেকে ১ লাখ ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর আগারগাঁও বেতার কেন্দ্রসংলগ্ন ‘THE WORLD Bank’ নাম ব্যবহারকারী একটি প্রতিষ্ঠানের পরিচয়ে এ প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ফেসবুকের মাধ্যমে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির সঙ্গে মিজানুর রহমানের পরিচয় হয়। ওই ব্যক্তি নিজেকে ‘THE WORLD Bank’-এর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবাসীদের ১ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বিশেষ সুবিধায় ঋণ দেওয়ার কথা জানান।
ভুক্তভোগীর দাবি, ৮ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ঋণের প্রসেসিং ফি ও অন্যান্য খরচের কথা বলে এজেন্ট বিকাশ নম্বর ০১৩৫৭২৩২০৫৩ এবং ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৩৫১০৫৭৪৬১-এ কয়েক দফায় টাকা নেওয়া হয়। পরে নির্ধারিত সময়ে ঋণ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
মিজানুর রহমান অভিযোগ করেন, প্রতারণার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে সহকর্মীরা তাকে নিবৃত্ত করেন। তিনি এ ঘটনার জন্য আবু বক্কর সিদ্দিককে দায়ী করে আইনগত ব্যবস্থা দাবি করেছেন।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এ ঘটনায় নলছিটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে অভিযোগ রয়েছে, একটি চক্র ‘THE WORLD Bank’-এর নাম, লোগো ও পরিচিতি ব্যবহার করে অনলাইনে ভুয়া ঋণের বিজ্ঞাপন প্রচার করে প্রবাসী ও সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে সতর্ক করে বলেছে, ঋণের নামে কোনো অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা ও অফিসিয়াল তথ্য যাচাই করা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।