হিজলা প্রতিনিধি: বরিশাল-৪ আসনের অন্তর্গত হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৃক্ষরোপণের মাধ্যমে খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজিরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান।
এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইলিয়াস সিকদার, হিজলা থানার অফিসার ইনচার্জ জনাব সুলাইমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ হযরত সালাহউদ্দিন খান। তিনি প্রকল্পের সফল বাস্তবায়ন, দেশ ও জাতির কল্যাণ এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
বক্তারা বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক অবদান রাখবে।
স্থানীয় বাসিন্দারা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পটির দ্রুত ও সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
