নাইমুল ইসলাম ,গৌরনদী প্রতিনিধিঃ১৬ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ইব্রাহিম।
সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির,গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলপিকার বরিশাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু খান, টরকি বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান , সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল জেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. মাসুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ, জুলাই যুদ্ধে নিহত পরিবারের সদস্য মোহাম্মদ ইলিয়াস এবং জুলাই যুদ্ধে আহত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বক্তারা ১৬ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
