ঢাকা সোমবার , ৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ৬, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এ বহিষ্কারের ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা যায়, ওইদিন মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৫২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন দুর্জয় বারৈ (রোল: ২০৫৬৩২) এবং মেহেদী হাসান খোন্দকার (রোল: ২০৫৬৪২)।
মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের উপস্থিতিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, কেন্দ্র পরিচালনা কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছেন। পুরো কেন্দ্রের পরীক্ষা পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।