ঢাকা বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২৫, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী মডেল থানাধীন সি অ্যান্ড বি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. সাইফুল সরদার (৩৮)বছর। এ সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।