ঢাকা সোমবার , ২২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল বাবুগঞ্জে
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল ,আমি , মাল্টা ও আমড়া উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাবুগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২/২৬+২৭ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ কৃষি অফিস চত্ত্বরে ৩০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ১৫০০টি নারিকেলের সহ বিভিন্ন জাতের আম, মাল্টা, আমড়া চারা বিতরণ করা হয়। বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুন্নাহার তামান্না সহকারী কমিশনার (ভূমি)।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোসামৎ সৈয়দা রোমানরা আফরোজ ও আতিকুর রহমান সুমন এর সঞ্জালনায়
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ করিম হাওলাদার, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বিমান বন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান টুলু, সাবেক সভাপতি সহ: অধ্যাপক সাইফুল রহিম,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ উপকারভোগীরা।

বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ তিনি তার স্বাগত বক্তব্যে
বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ টি করে উন্নত জাতের নারিকেল সহ,আম মাল্টা ও আমড়া চারা ৫কেজী এমন ওসি সার বাসের খুঁটি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেল সহ বিভিন্ন ফল উৎপাদনও বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।