ঢাকা বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার মাঝেই উদ্ধার করল পুলিশ, পলাতক চাচা

vorer angikar
জুন ১১, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!


এস এম শাহ আলমঃবরিশালের কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নে এক ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল বিকেলে সংঘটিত এই বর্বরোচিত ঘটনার পর একটি স্থানীয় মহল বিষয়টি অর্থ ও প্রভাবের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালেও আজ পুলিশের হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১০ জুন) আনুমানিক বিকেল ৩:৩০ মিনিটে কাজিরহাট থানার ৭ নং ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এনায়েত খা সম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা।​ঘটনার দিন বিকেলে লম্পট এনায়েত খা ওই শিশুকে ফুসলিয়ে পার্শ্ববর্তী এলাকার সালাম খানের দোকানের পেছনের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে অভিযুক্ত এনায়েত খা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশুটির বাবা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজিরহাট বাজারের পল্লী চিকিৎসক সঞ্জয়ের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ঘটনার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার ও আপস-মীমাংসার (রফা দফা) জোর চেষ্টা চালাচ্ছিল।
আজ ১১ জুন (বৃহস্পতিবার) বেলা বারোটার দিকে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাটি জানতে পারেন। ঘটনা জানার পরপরই তিনি কালক্ষেপণ না করে কাজিরহাট থানার এসআই মামুনসহ পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধামাচাপা দেওয়ার চেষ্টা নস্যাৎ করে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।