নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠি রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নে ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস রিপনকে কু/পি/য়ে গুরুতর জখম করেছে দু/র্বৃত্ত/রা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধ্যায় বাড়ির কাছাকাছি অটো রিক্সার ব্যাটারি চুরিতে বাধা দেওয়ার একদল স/ন্ত্রা/সী অতর্কিতভাবে রিপনের ওপর হামলা চালায়। ধারালো অ/স্ত্র দিয়ে কু/পিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। দেশীয় অস্ত্রের আঘাতে ডান হাত এবং বাম হাতের অনেকগুলো রগ কেটে যায় তার অবস্থা আশঙ্কা জনক।
ভুক্তভোগী মোঃ ফেরদৌস রিপন বলেন আমার উপর মাহমুদ পিতা মতলেব আলী- শহীদ পিতা হাশেম-চয়ন পিতা বেনজির সহ একাধিক ব্যক্তি আমার উপর হামলা চালায়।এলাকায় অটো রিক্সা ব্যাটারি একাধিকবার চুরি হয়েছে। আমি এর আগেও মাহমুদের কাছ থেকে চুরি হওয়া অটো রিক্সার অ্যাকসেট ব্যাটারি উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেই। ঘটনার দিন একই এলাকার তিনটা অটো রিক্সার ব্যাটারি চুরি হয় এবং মাহমুদের বাড়ি গিয়ে ব্যাটারি ফেরত দিতে বলি। উল্টো চোরের লোকজন সহ আমার উপরে দেশিয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় ও যখম করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে রাজনৈতিক বিরোধ বা পূর্ব শত্রুতা থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
