ঢাকা শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা।

vorer angikar
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলার এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডক্টরস চেম্বার, আবরার রহমান টাওয়ারের ৬ষ্ঠ তলার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও আলফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এস এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. আবু সালেক রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মুইদ শরীফ, গৌরনদী বন্দর খান মেডিসিনের স্বত্বাধিকারী মো. রাজ্জাক খান এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গৌরনদী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ও অনিক মেডিসিনের স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন বেপারী ,বাকাই বাজার ত্বলহা মেডিকেল হলের স্বত্বাধিকারী ও সভাপতি বাকাই বাজার -মেদাকুল ড্রাগিস্ট সমিতির মাওলানা মোঃ দেলাওয়ার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।