ঢাকা বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে নেশার টাকার জন্য ছেলের হাতে মা খুন

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল ৫৫ বছর বয়সী মা নিরুর। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিরু আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী। তাঁর ছেলে রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন সকালে নেশা কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করে রবিউল। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সে।একপর্যায়ে রবিউল শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে। এতে নিরু মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নেশার টাকার জন্য মায়ের জীবন কেড়ে নেওয়ার অভিযোগে এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে দেখার অপেক্ষায় স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।