ঢাকা মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষ ২২ হাজারই চান

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে এখনো একমত হতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায়। শ্রমিকপক্ষ ২২ হাজারের বিষয়ে এখনো অনড়।গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে মজুরি বোর্ডের চতুর্থ বোর্ড সভা শেষ এ তথ্য জানানো হয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।সভায় আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন মালিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, গ্রেড-৪ এর মজুরি ১৫ হাজার ৭০০ (নিম্নতম), গ্রেড-৩ এ ১৬ হাজার ৯৯৬, গ্রেড-২ এ ১৭ হাজার ৮৮৭ এবং গ্রেড-১ এর মজুরি ১৮ হাজার ৮২৮ টাকা।অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, গ্রেড-৪ এর মজুরি ২২ হাজার (নিম্নতম), গ্রেড-৩ এ ২৭ হাজার, গ্রেড-২ এ ৩০ হাজার এবং গ্রেড-১ এর মজুরি ৩৫ হাজার টাকা। এটি উভয়পক্ষের তৃতীয় প্রস্তাব।এর আগে সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি দিতে চায় ১৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষই নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।