ঢাকা মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না,, উজিরপুর

বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনের নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস কর্মকর্তা মো. সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ফুল দিয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতুকে বরণ করে নেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নতুন কর্মস্থলে যোগদানের আগে মো. সোহানুর রহমান সেতু নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।

উল্লেখ্য, এর আগে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন উম্মে সালমা খানুন। সম্প্রতি তিনি রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, নামজারি, জমির খারিজসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন এসিল্যান্ড কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।