ঢাকা শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নগরীর কসাই বাড়ির পোলা থেকে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল নগরীর আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোঃ সোহেল হাওলাদার বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর মসজিদ রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত কাশেম হাওলাদারের ছেলে এবং জাহানারা বেগমের সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করা সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটি আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে ফাঁড়ি পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের দাবি, আটক সোহেল হাওলাদার মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।