মো: জিয়াউদ্দিন বাবু: আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা চালুর দাবিতে বরিশালে পথসভা ও র্যালি করেছে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি। একই সঙ্গে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবের সামনে এ পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল হোসেন, গিয়াস উদ্দিন সুমন, জিয়াউদ্দিন বাবু ও এম জহির। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ লতিফুর রহমান জাকির অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অরুণ কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, কবিউল করিমসহ বরিশাল বিভাগের প্রবীণ ও কর্মাহত সাংবাদিকরা।
পথসভায় বক্তারা বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবীণ এবং কর্মকালীন সময়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের কল্যাণে ২০২০ সালের ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ গঠন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে ‘প্রবীণ বার্তা’ নামে স্মরণিকা প্রকাশ, প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে পথসভা ও র্যালি এবং জাতীয় দিবসে আলোচনা সভার আয়োজন উল্লেখযোগ্য।
সিনিয়র সাংবাদিক নেতৃব��
