ঢাকা বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাজ আ/টক: বাবা বিএনপি নেতা, ছেলে আ’লীগ কর্মী

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব ফরিদ সিকদারের ছেলে তাজকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গত বুধবার রাতে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে একটি বিশেষ সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল বুধবার রাতে আমানতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজ সাথে থাকা ইয়াবার একটি চালান ফেলে দিয়ে সটকে পড়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে ঘিরে ফেলে এবং পরবর্তীতে তার কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করে।
​খোঁজ নিয়ে জানা গেছে, আটক তাজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে তার বাবা ফরিদ সিকদার বরিশাল মহানগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেছেন।
​কাউনিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক তাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।