ঢাকা বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃপরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বরিশালের গৌরনদীতে এনজিও সংস্থা ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে ৪০টি পরিবারের মাঝে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোং. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহিম। তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার সহকারী শাখা ব্যবস্থাপক লিটন কুমার, সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এনজিওর সদস্য ও সুবিধাভোগীরা।
কর্মসূচিতে ‘ডাক দিয়ে যাই’-এর পক্ষ থেকে ৪০টি পরিবারের মাঝে মোট ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।