ঢাকা শনিবার , ২২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২৬ রাতে র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশালের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছে।
সংবাদের ভিত্তিতে র‍্যাবের টহল দল বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে সড়কের পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ওই বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর বেশে থাকা মোঃ মনির হোসেনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে ঝোলানো নীল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মনির হোসেন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গাঁজাসহ তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।