গৌরনদী প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা, র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় গৌরনদী বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ছরোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির শাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল হোসেন মিয়া।
সভায় প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বজল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজা বেগম ও মোসাম্মাৎ হোসেনেয়ারা বেগম।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম শিবলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর খান, যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হাসান, মো. মনির হাওলাদার, পৌর সদস্য সচিব আনিচুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন হাওলাদার, মো. শহিদুল ইসলাম, মো. মনির সরদার ও স্বপন বয়াতী।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
