ঢাকা বুধবার , ১৯ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ইয়াবা কিনতে এসে  সরকারি  কলেজ কর্মচারী গণধোলাইয়ের শিকার

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে মাইনুর হাসান মাসুম নামে এক কলেজ কর্মচারী স্থানীয় জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী ডাসার উপজেলার সরকারি মহিলা কলেজের  অফিস সহকারী কাম কম্পিউটার  হিসেবে কর্মরত। তিনি ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রতি তাকে খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর এলাকার কথিত  দম্পতি  মাদক ব্যবসায়ী পুতুল -মিলন দম্পতির  কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে ফিরছিলেন মাসুম। পথে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে স্থানীয়রা তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করেন বলে দাবি করেন তারা।

এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মাসুমকে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসী আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরে খাঞ্জাপুর এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এলাকার যুব সমাজ ও সচেতন নাগরিকরা। তারই ধারাবাহিকতায় মাসুমকে মাদকসহ আটক করে গণধোলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে গণধোলাইয়ের শিকার মাসুমের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।