ঢাকা বুধবার , ৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৌরনদীতে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি: ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বরিশালের গৌরনদীতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁদের আত্মত্যাগ, সাহসিকতা ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন,জামায়াত ইসলামির পৌর আমির মো হাফিজুর রহমান, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু খান, তাসলিমা বেগম নেত্রী, বরিশাল জেলা মহিলা দল, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. মাসুদ, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের দেশপ্রেম, ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রাণিত করবে। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।