ঢাকা সোমবার , ৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃগৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় গৌরনদী প্রতিনিধি এস.এম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে হামলাকারি এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারন সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, মনীষ চঁন্দ্র বিশ্বাস, উত্তম কুমার দাস,এম আলম, বদরুজ্জামান খান সবুজ, যুগ্ম সাধারন সম্পাদক আমীনা আক্তার সোমা, সাংবাদিক এস এম মোশাররফ হোসেন, মোঃ খায়রুল ইসলাম, বিএম বেলাল, কাজী আল-আমীন, প্রচার সম্পাদক মো. হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সেক্রেটারী মো. মেহেদী হাসান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে হামলাকারি সকলকে গ্রেফতার পূর্বক সর্বচ্চ শাশিÍর দাবী করেন।
রোববার(২ আগস্ট) উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকারের ওপর হামলা চালায় সন্ত্রাসী বিএনপি কর্মী মাসুম হাওলাদার, তার ছেলে ইয়াসিন হাওলাদার, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার, যুবদল ক্যাডার সবুজ হাওলাদার ও রিয়াজ উকিল। । আহত সাংবাদিককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, সোমবার রাতেই মামলার এজাহার ভুক্ত আসামী সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জোর চেস্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।