ঢাকা শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

​গৌরনদীতে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাইমুলইসলাম,গৌরনদীপ্রতিনিধিঃ​গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নের নাঠৈ গ্রামে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং পরিবেশ রক্ষায় বর্ণাঢ্য আয়োজনে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
​আজ বিকেল সাড়ে ৩ টায় নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সংগঠন “বন্ধুমহল”-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সৈয়দ আব্দুল খালেক।
​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস মহিউদ্দিন বাদশা, চাদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও গৌরনদী ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মাহাবুব হাসান মুহিদ শরীফ এবং চাদশী ইউনিয়নের৷ সাবেক চেয়ারম্যান এসএম তাইফুর রহমান কচি।
​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ অহিদুজ্জামান লিপু, সৈয়দ শামসুদ্দোহা বিপুল, এবং গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম জুলফিকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​বক্তারা সমাজে মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।