ঢাকা শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, সলিয়াবাকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাস্টার মজিবুর রহমান মিজান ও সাবেক বায়তুলমাল সম্পাদক মো. সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

যোগদানকালে মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার তাকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।